ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
এমপি-মন্ত্রীসহ শোকজ নোটিশ পাচ্ছেন ১৫০ বিদ্রোহী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 1:45 PM

এমপি-মন্ত্রীসহ শোকজ নোটিশ পাচ্ছেন ১৫০ বিদ্রোহী

এমপি-মন্ত্রীসহ শোকজ নোটিশ পাচ্ছেন ১৫০ বিদ্রোহী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত না মেনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল থেকে ১৫০ এর মতো শোকজ নোটিশ ইস্যু হবে।

তিনি জানান, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজ পাবেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি ।

শনিবার (৭ সেপ্টেম্বর)আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠক হয়।

বৈঠক শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিল, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রসেস কীভাবে দ্রুত করা যায়, সেটা আলোচনা করেছি। আগামীকাল থেকে ১৫০ এর মতো শোকজ নোটিশ ইস্যু হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।

তিনি বলেন, মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারেন। যাদের বিরুদ্ধে বিদ্রোহ ও মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবেন।

বিএনপি না আসলে নির্বাচন উৎসবমুখর করার জন্য প্রার্থিতা উন্মুক্ত থাকবে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজেই এমন কথা বলেছিলেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে নেমেছি, কিন্তু এখন আবার কেনো শাস্তি দেবে? তৃনমূলের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একথা বলেছেন, কোনো রেকর্ড আছে? হাওয়া থেকে বললে তো হবে না।

গত ১৫ ফেব্রুয়ারি বলেছিলেন উল্লেখ করে প্রশ্ন করলে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, এটা অনেক আগের কথা।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হক, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status