|
মানুষের মত কথা বলতে পারে এই তিমি (ভিডিও)
নতুন সময় ডেস্ক
|
|
মানুষের মত কথা বলতে পারে এই তিমি (ভিডিও) কণ্ঠ অনুকরণ মানব প্রজাতির একটি অদ্বিতীয় গুণ। এত বেশি ক্ষমতা অন্য কোনো প্রাণীর মধ্যে বেশ দুর্লভ। ডলফিন ও বেলুগা জাতের তিমি চাইলে অন্য কোনো প্রাণী কিংবা নিজেদের মধ্যকার শব্দ অনুকরণ করতে পারে। টিয়া,তোতাসহ কয়েকটি জাতের পাখিও মানুষের ভাষা বলতে সক্ষম। গবেষকেরা আশা করছেন, সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলে উইকি নামক এই তিমির সঙ্গে প্রাথমিক পর্যায়ের বাক্যবিনিময় করা সম্ভব হতেও পারে। এর আগে বিখ্যাত ধূসর টিয়া ও ডলফিনের সঙ্গে মূকাভিনয়ের মাধ্যমে ভাব বিনিময় করা সক্ষম হয়েছে। ‘আমাকে ওইটা এনে দাও’ কিংবা ‘এই জিনিসটি ওমুক জিনিসের ওপরে বা নিচে রেখে আসো’ এ ধরণের বাক্যগুলো তাদের আকার ইঙ্গিতে বোঝানো গিয়েছিলো। উইকি পানি থেকে কিছুটা উঠে এসে ‘হ্যালো’ বা ‘বাই বাই’ জাতীয় কিছু শব্দ তৈরি করতে সক্ষম হয়েছে। পানির নিচে চেষ্টা করলে হয়তো শব্দগুলোর উচ্চারণ বেশ ভিন্ন হবে। যেহেতু এই গবেষণা কেবলমাত্র একটি তিমির ওপরেই করা হয়েছে, তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা যে এই প্রজাতির অন্যান্য তিমিও এটি করার সামর্থ্য রাখে কিনা। কিলার হোয়েল হলো ডলফিনগোত্রীয় প্রাণীদের মধ্যে আকারে সবচেয়ে বড়। এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিধর শিকারী। তারা অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী যেমন সীল, সী লায়ন ও অন্য জাতের তিমি খেয়ে বেঁচে থাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
