ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
নারী টি-টোয়েন্টির বাছাই পর্ব
ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 1:33 PM

ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আজ শনিবার থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

স্কটল্যান্ডের ডান্ডি ফোর্টহিল স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি ২০২০ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ দল।

থাইল্যান্ডের সঙ্গে শেষ তিন দেখায় সব কয়টিতে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে বিকল্প ভাবছে না সালমারা।

বাছাই পর্বের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন থাইল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে পাপুয়া নিউগিনির বিপক্ষে আট উইকেটে জয় পেয়ে বিশ্বকাপের মূল আসরে নিজেদের খেলা নিশ্চিত করে। ফাইনাল নিজেদের করে নিতে চায় থাইল্যান্ড।

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটি শুরু হবে ২১ ফেব্রুয়ারি, শেষ হবে আট মার্চ।

এই নিয়ে টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status