ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘মাসুদ রানা’য় অভিনয়, দুঃসংবাদ দিলেন শ্রদ্ধা কাপুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 3:08 PM

‘মাসুদ রানা’য় অভিনয়, দুঃসংবাদ দিলেন শ্রদ্ধা কাপুর

‘মাসুদ রানা’য় অভিনয়, দুঃসংবাদ দিলেন শ্রদ্ধা কাপুর

বৃহস্পতিবার সকাল থেকেই এ দেশের মিডিয়া সরগরম। বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর! ছবির নাম ‘মাসুদ রানা’। আসলে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফাউড পেজে এই খবরটি প্রকাশ করার পরই আলোচনার সূত্রপাত।

বেশ কয়েকটি অনলাইন পোর্টালেও নিউজটি প্রকাশিত হয়। কিন্তু গতকাল বিকেলে আরেকটি শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত খবরে শ্রদ্ধা কাপুরের বরাত দিয়ে জানা যায়, বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না তিনি।

শ্রদ্ধা কাপুর বলেছেন, এই ছবির ব্যাপারে আমি কিছুই জানি না। আর শ্রদ্ধা কাপুরের নিজস্ব জনসংযোগ প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, এটি পুরোপুরি ভুয়া খবর।

এ ব্যাপারে জানার জন্য জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ছবিটি পরিচালনা করছেন আসিফ আকবর।

বাংলাদেশি বংশদ্ভূতএই পরিচালক হলিউডে ২০০৬ সাল থেকে কাজ করছেন। এই ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করার দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন। শ্রদ্ধা কাপুরের সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকেই যোগাযোগ করা হয়েছে। আমরা এর বেশি কিছু জানি না।

আমাদের বৃহস্পতিবার সকালে খবরটি সংবাদমাধ্যমকে জানাতে বলা হয়েছে। এরপর আমরা ফেসবুকে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে তা প্রকাশ করেছি।


‘মাসুদ রানা’ সিরিজের ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, এরই মধ্যে ছবির অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। যেমন ছবিটি পরিচালনা করবেন হলিউডের আসিফ আকবর। ছবির বাজেট ৮৩ কোটি টাকা।

শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবিটি দুটি ভাষায় তৈরি হবে বাংলা আর ইংরেজিতে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়। সারা বিশ্বে একযোগে ইংরেজি ভাষায় ছবিটি মুক্তি পাবে। ‘মাসুদ রানা’ চরিত্রে যিনি অভিনয় করবেন, তাকেও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

‘মাসুদ রানা’ সিরিজের এই ছবির চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। এরপর হলিউডের পেশাদার স্ক্রিপ্ট রাইটার আর চলচ্চিত্র সমালোচকদের নিয়ে চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status