ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে গানটি আর কোন দিন গাইবে না নোবেল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 3:02 PM

যে গানটি আর কোন দিন গাইবে না নোবেল!

যে গানটি আর কোন দিন গাইবে না নোবেল!

প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটির জন্য প্রশংসিত হওয়ার পাশাপাশি দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচিতও হয়েছিলেন মাঈনুল আহসান নোবেল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক সঙ্গীতানুষ্ঠানে নোবেল বলেন,‘বাংলাদেশে গানটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাই তিনি এ গানটি আর গাইবেন না।’

বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে শনিবার (৩১ আগস্ট) ম্যানচেস্টারের ইস্ট ক্যাথলিক হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সঙ্গীতানুষ্ঠানে আশানুরূপ লোক সমাগম না হওয়ায় হতাশ হয়েছেন শিল্পীসহ আয়োজকরা।

নোবেলের ‘একক সঙ্গীত সন্ধ্যা’ হিসেবে প্রচার করা হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তে অনুষ্ঠানে আরও দুজন শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। যা ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছেন অনেকেই। নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা বিলম্বে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। জনপ্রতি ২০ ও ভিআইপি ৫০ ডলার হারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়।



আয়োজকরা চার শতাধিক দর্শক আশা করেছিলেন কিন্তু মাত্র দুইশোর মতো টিকিট বিক্রি হয়েছে বলে জানান বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অন্যতম কর্মকর্তা সাদ চৌধুরী বাবু।

দর্শক উপস্থিতি কম দেখে আয়োজকবৃন্দের পাশাপাশি শিল্পী নিজেও হতাশ হয়ে পড়েন। এ প্রসঙ্গে দর্শকদের উদ্দেশে নোবেল বলেন, ‘আগামীতে আবারও কানেকটিকাটে আসব, তখন যেন দর্শক সংখ্যা আরও বৃদ্ধি পায়।

’ উপস্থিত অনেক দর্শক নগর বাউল জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি গাওয়ার অনুরোধ করলে তিনি বলেন, ‘বাংলাদেশে গানটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাই তিনি এ গানটি আর গাইবেন না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status