ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 2:29 PM

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এ তালিকায় গেল বছর ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। সেই হিসেবে অবস্থানের সামান্য উন্নতি হয়েছে রাজধানী ঢাকার।

বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় ঢাকার নিচে অবস্থান করছে আরও দুটি শহর। সেগুলোর মধ্যে নাইজেরিয়ার লাগোস দ্বিতীয় আর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক প্রথম অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টিলেজেন্স ইউনিট (ইআইইউ) বসবাসের যোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। তালিকায় স্থান পেয়েছে ১৪০টি শহর। সেখানে ঢাকার অবস্থান ১৩৮।

তালিকায় সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য বাসযোগ্য শহর হিসেবে প্রথমস্থান দখল করেছে ভিয়েনা।

এর আগে এক টানা সাত বছর প্রথমস্থানে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি। গতবছর এমন দিনে ভিয়েনা যখন শহরটিকে পেছনে ফেলে দেয়, তখনই সবাই আবাক হয়ে যায়। এবারও দ্বিতীয় স্থানে মেলবোর্ন। এছাড়া শীর্ষ পাঁচের মধ্যে অস্ট্রেলিয়ারই আরেকটি শহর আছে। বাসযোগ্য তৃতীয় শহর সিডিন। এরপরে চারে স্থান পেয়েছে জাপানের ওসাকা। পাঁচে কানাডার ক্যালগরি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিশ্বের ১৪০টি শহরকে বাছাই করে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে ইতিবাচক ও নেতিবাচক অবস্থান র‌্যাংকিং করেছে ইআইইউ। শহরগুলোর রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রাপ্তি ইত্যাদির ওপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি।

বাসযোগ্য শহরের তালিকায় ছয় নম্বরে আছে কানাডার ভ্যানকোভার, সাতে যৌথভাবে টরেন্টো এবং জাপানের টোকিও। আটে ডেনমার্কের কোপেনহেগেন এবং দশে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।

এ হিসেবে দেখা গেছে, বাসযোগ্য শহরের শীর্ষ দশের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানেরই আধিপত্য বেশি। একেকটি তিনটি এবং দুইটি করে শহর নিয়ে এগিয়ে আছে।

এদিকে, তালিকাটির একদম শেষের দিকে থাকা অর্থাৎ বসবাসের অযোগ্য শহর হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত শহর সিরিয়া।

বসবাসের অযোগ্য শীর্ষ ১০টি দেশের মধ্যে দ্বিতীয় নাইজেরিয়ার লাগোস, তৃতীয় ঢাকা, চারে লিবিয়ার ত্রিপলি, পাঁচে পাকিস্তানের করাচি, ছয়ে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবি, সাতে জিম্বাবুয়ের হারারে, আটে ক্যামেরুনের ডাউলালা, নয়ে আলজেরিয়ার আলজিয়ার্স এবং দশে ভেনিজুয়েলার কারাকাস।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status