ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেঙেই যাচ্ছে জাতীয় পার্টি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 2:14 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 September, 2019, 5:02 PM

ভেঙেই যাচ্ছে জাতীয় পার্টি

ভেঙেই যাচ্ছে জাতীয় পার্টি

গতকাল মঙ্গলবার রাতে সংসদে বিরোধীদলের নেতা হিসেবে নিজের নাম প্রস্তাব করে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গত রাতেই এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

রওশন এরশাদ বর্তমানে বিরোধীদলীয় উপনেতা। জিএম কাদের তাকে না জানিয়েই চিঠি দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। এ নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জাতীয় পার্টির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সংসদ সদস্যদের মধ্যে রওশন এরশাদেরই প্রাধান্য বেশি। তবে রওশন এরশাদের প্রাধান্য থাকুক বা না থাকুক তার সমর্থক গোষ্ঠী এটা মেনে নেবে না। ফলে সংসদে জাতীয় পার্টি স্পষ্টপভাবেই দ্বিধাবিভক্ত হয়ে পড়লো। এই দ্বিধাবিভক্তির ঢেউ দলের মধ্যে এসে পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতা বলেছেন যে, জিএম কাদেরের চিঠির মধ্য দিয়ে জাতীয় পার্টির ভাঙন প্রক্রিয়া শুরু হলো। এখন জাতীয় পার্টির ভাঙন একটা সময়ের ব্যাপার মাত্র।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status