ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শিক্ষামন্ত্রীর জেলায় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 August, 2019, 5:33 PM

শিক্ষামন্ত্রীর জেলায় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষামন্ত্রীর জেলায় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জেলা চাঁদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয় হবে।

‘চ্যান্সেলর থাকবেন রাষ্ট্রপতি, সিন্ডিকেটের গঠন সম্পর্কে বলা আছে। ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজোরার থাকবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান মনোনীত একজন প্রতিনিধি, সরকার মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, সরকার মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থেকে একজন প্রতিনিধি ও চ্যাঞ্চেলর মনোনীত তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ থাকবেন।’
অন্য বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমকি কাউন্সিল যেভাবে হয় এ বিশ্ববিদ্যালয়েও সেভাবে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চাঁদপুর জেলায় এ বিশ্ববিদ্যলয় হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  শিক্ষামন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status