শিক্ষার্থীদের হাতে ১৮ বছরের আগে মোবাইল নয়: মিল্টন রায়
সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী সিসিসি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির ৪র্থ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, শিক্ষার্থীদের হাতে ১৮ বছরের আগে মোবাইল নয়, অধ্যয়নে মনোযোগী হওয়া উচিত ও অভিভাবক সচেতনতা জরুরী।
শনিবার ২৭ জুলাই, বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় মাঠে সীতাকুণ্ড মানবতা ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও ত্রৈমাসিক শিক্ষামূলক স্কুল ইভেন্টের অনুষ্ঠান এসব কথা বলেন।
উদ্বোধকঃ লায়ন মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক, সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সদ্য বিদায়ী সভাপতি। প্রধান অতিথিঃ মিল্টন রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড।
বিশেষ অতিথিবৃন্দ যথাক্রমেঃ বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন, সাদেক মাস্তান (র.) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ সাদেক, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সেক্রেটারী লায়ন আলহাজ্ব বেলাল হোসেন, বিশিষ্ট স্থপতি ডিজাইনার লায়ন ইঞ্জিঃ আলহাজ্ব কামরুদ্দৌজা, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক কবি শুক্কুর চৌধুরী, বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ প্রমূখ।
সভাপতিত্ব করেন মানবতা ফাউন্ডেশনের সভাপতি রনি খাঁন, সঞ্চালনা করেন সেক্রেটারী ইকরামুল হাসান বাবু।অননুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বর্ষপূর্তির কেক কাটেন।