ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোহওয়ার্দী উদ্যানে র‌্যাবের অভিযানে নারীসহ আটক ৪৭
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 9:55 PM

সোহওয়ার্দী উদ্যানে র‌্যাবের অভিযানে নারীসহ আটক ৪৭

সোহওয়ার্দী উদ্যানে র‌্যাবের অভিযানে নারীসহ আটক ৪৭

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী রয়েছেন।

আটকরা দীর্ঘদিন ধরে এ ঐতিহাসিক উদ্যানটিতে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন।

এতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৭ জনকে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে তদন্ত করে মাদক বিক্রির বিষয়ে নিশ্চিত হয়ে জড়িতদের আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে বিভিন্ন মাদক ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status