ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিশেষ দৃশ্যে ব্যাপক সাড়া, আকর্ষণ বাড়াতেও করলেন পরিবর্তন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 1:27 PM

বিশেষ দৃশ্যে ব্যাপক সাড়া, আকর্ষণ বাড়াতেও করলেন পরিবর্তন!

বিশেষ দৃশ্যে ব্যাপক সাড়া, আকর্ষণ বাড়াতেও করলেন পরিবর্তন!

বলিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা কিয়ারা আদভানি। কিছুদিন আগে জনপ্রিয় পরিচালক করন জোহরের ‘লাস্ট স্টোরিজ’ নামের একটি ওয়েব সিরিজে হস্তমৈথু’নের মতো বিশেষ দৃশ্যে রীতিমত সাড়া ফেলেছেন এই নায়িকা। এরপর থেকে বলিউডের বিগ বাজেটের ছবিগুলোতে দেখা মিলছে তার।

এদিকে, কিছুদিন আগে মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত ছবি ‘কবির সিং’। এতে দারুণ সাড়া পেয়েছেন ছবির কলাকু’শলীরা। তবে ছবিটি নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে নিজের নাম প্রসঙ্গে নতুন তথ্য দিয়ে আলোচনায় আসলেন কিয়ারা।

সম্প্রতি একটি সাক্ষাতকারে হাজির হয়ে নায়িকা জানান, যে নামে তিনি এতটা জনপ্রিয় সেটি তার আসল নামই নয় বরং নায়িকার পূর্ব নাম আলিয়া আদভানি। মূলত বলিউডে নিজের আকর্ষণ বাড়াতে নাম পরিবর্তন করেছেন নায়িকা নিজেই।

কিয়ারা আরো বলেন, ২০১৪ সালে অভিষেক থেকেই আমি নাম পরিবর্তন করেছি। প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটের সঙ্গে দর্শকরা আমাকে নিয়ে দ্বিধায় থাকুক, তা একেবারে চাইনি আমি। শুধু চেয়েছিলাম নিজস্ব পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে।

এই সময় অভিনেত্রীর কাছে প্রশ্ন করা হয়, কিয়ারা নামের আইডিয়া কোথা থেকে পেলেন? নায়িকা বলেন, এই আইডিয়া পেয়েছিলাম প্রিয়াঙ্কা চোপড়ার ‘আনজানা আনজানি’ চলচ্চিত্র থেকে। ছবিতে প্রিয়াঙ্কা নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, হাই! আমি কিয়ারা।

কিয়ারা বলেন, ভাবলাম, কী সুন্দর নাম প্রিয়াঙ্কা উচ্চারণ করেছে! এই সময় যদি আমার মেয়ে থাকতো, তবে ওকেও আমি কিয়ারা নামেই ডাকতাম। কিন্তু তার আগে নিজেরই একটা নাম দরকার। তাই প্রিয়াঙ্কার নামটি নিজেই রেখে দিলাম!

সর্বশেষ কিয়ারা ও আলিয়া একসঙ্গে ‘কলঙ্ক’ সিনেমায় কাজ শেষ করেছেন। তবে ছবিটি বক্স অফিসে আলোর মুখ দেখেনি, ফ্লপ করে। তবে ‘কবির সিং’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। মাত্র ১ মাসে এ ছবি আয় করেছে ২৭০ কোটি রুপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status