ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পুতিনের পদত্যাগের দাবিতে উত্তাল রাশিয়া, আটক ১০৭৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 12:13 PM

পুতিনের পদত্যাগের দাবিতে উত্তাল রাশিয়া, আটক ১০৭৪

পুতিনের পদত্যাগের দাবিতে উত্তাল রাশিয়া, আটক ১০৭৪

সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাশিয়ার মস্কোতে চলমান আন্দোলন আরও বেগবান হয়েছে। মিছিলে অংশ নেওয়া মানুষেরা ‘পুতিনবিহীন রাশিয়া’ ও ‘পুতিন পদত্যাগ করো’ স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করে ও লোকজনকে আটক করে। তাদের সিটি হল এলাকা থেকে হটিয়ে দেয়।

রবিবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত কমপক্ষে ১০৭৪ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিরোধী প্রার্থীরা যেন অংশগ্রহণ করতে পারে, সেই দাবিতে মূলত এই বিক্ষোভ।

সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্স নাভালনিসহ অন্যান্য বিরোধী দলীয় নেতারাও এর আগে সমর্থকদের সাথে বিক্ষোভে যোগ দেন।

এদিকে বিরোধী দলের অভিযোগ তাদের মধ্যে হতে অন্তত ৩০ জন প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিক্ষোভের আয়োজকেরা জানিয়েছে, ‘দুর্বৃত্ত, জালিয়াত, প্রতারক এবং চোর মুক্ত’ রাশিয়ার জন্য তারা বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, রাশিয়ায় ব্যাপকভাবে দুর্নীতি বৃদ্ধি এবং জীবনযাত্রার মান নামতে থাকার কারণে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে; এসব কারণে প্রেসিডেন্ট পুতিনের প্রতি মানুষের সমর্থনও কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status