ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা: সমুদ্রে সতর্কতা বহাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 11:46 AM

৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা: সমুদ্রে সতর্কতা বহাল

৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা: সমুদ্রে সতর্কতা বহাল

লঘুচাপের কারণে আজও সাগর উত্তাল। নদীতেও বাতাসের গতিবেগ উঠে যেতে পারে ৬০ কিলোমিটার। এ কারণে টানা তিনদিন ধরে সমুদ্র বন্দরকে সতর্কবার্তা দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ অবস্থায় বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া বয়ে যাবে দেশের ওপর দিয়ে আগামী কয়েকদিন। তবে সার্বিকভাবে উন্নতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। আগামী ২৪ ঘণ্টায় আরও উন্নতি হবে।

এদিকে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। তাই উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status