ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভয়ঙ্কর মাদ্রাসা অধ্যক্ষ, লালসা থেকে রেহাই পায়নি আপন ভাতিজিও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 July, 2019, 11:43 AM

ভয়ঙ্কর মাদ্রাসা অধ্যক্ষ, লালসা থেকে রেহাই পায়নি আপন ভাতিজিও

ভয়ঙ্কর মাদ্রাসা অধ্যক্ষ, লালসা থেকে রেহাই পায়নি আপন ভাতিজিও

নিজ মাদ্রাসার চার আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুফতি মোস্তাফিজুর রহমান জসিম (৩৪) নামে এক ভয়ঙ্কর শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব। জসিমের লালসা থেকে রেহাই পায়নি অষ্টম শ্রেণিতে পড়ুয়া তার আপন ভাতিজিও।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকার আল আরাফা রাইস মিল সংলগ্ন মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করেছে র‍্যাব-১১।  তিনি নেত্রকোনা জেলার সদর উপজেলার কাওয়াল কোনা এলাকার বাসিন্দা।

মোস্তাফিজুর রহমান ছয় বছর আগে তিনিই ওই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ।

র‍্যাব আরো জানায়, ভূঁইগড় এলাকায় একটি চারতলা ভবনের নিচতলায় অবস্থিত দারুল হুদা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা। ওই মাদ্রাসায় ৯৫ জন ছাত্রী লেখাপড়া করছে। এর মধ্যে ৩০ থেকে ৩৫ জন ছাত্রী মাদ্রাসায় আবাসিকভাবে লেখাপড়া করছে।

জসিমের ধর্ষণের শিকার মাদ্রাসার সাবেক দুই ছাত্রী র‌্যাব-১১ এর কাছে এ বিষয়ে অভিযোগ করলে র‌্যাব তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে শনিবার দুপুরে তাকে আটক করে। জসিমের লালসা থেকে রেহাই পায়নি অষ্টম শ্রেণিতে পড়ুয়া তার আপন ভাতিজিও। র‌্যাব এ পর্যন্ত জসিমের লালসার শিকার হয়েছে এমন ৪ ছাত্রী সম্পর্কে নিশ্চিত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন, র‌্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর নাজমুস সাকিব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status