ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নগ্ন হতেও আপত্তি নেই জেরিন খানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 12:25 AM

নগ্ন হতেও আপত্তি নেই জেরিন খানের

নগ্ন হতেও আপত্তি নেই জেরিন খানের

বলিউডে ‘বীর’ ছবির মধ্যে দিয়ে ২০১০ সালে অভিষেক হয়েছিলো জেরিন খানের। প্রথম ছবিতে নায়িক হিসেবে পান বলিউডের ভাইজান সালমান খানকে। এরপর তার অভিনীত ‘হাউসফুল-২’ ছবিটিও ব্যবসা সফল হয়। ‘হেট স্টোরি-৩’ ছবিতে জেরিন ইমেজ ভেঙ্গে হাজির হন আবেদনময়ীরূপে। এ ছবিতে ব্যাপক খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন।

সর্বশেষ এ নায়িকা অভিনয় করেছেন ‘১৯২১’ শিরেনামের ভৌতিক ছবিতে। সেটাও মুক্তি পেয়েছে গত বছর। কিন্তু অবাক করার বিষয় হলো এ বছর জেরিনের হাতে কোন ছবি নেই। এখন পর্যন্ত কোন ছবি হাতে পাননি এই বলি নায়িকা। তবে কামব্যাক করার জন্য জন্য মুখিয়ে আছেন তিনি। নিজেকে আরো ভালোভাবে তৈরি করছেন। বলছেন ছবির প্রয়োজনে তার নগ্ন হতেও আপত্তি নেই।

জেরিন বলেন, সত্যি বলতে আমার হাতে এখন কোনও কাজ নেই। তবে কাজের জন্য নিজেকে বেশ প্রস্তুত করেছি আমি। এখন শারীরিকভাবে আমি অনেক বেশি ফিট। যে কোনও পোশাক পড়ে আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। যদি চরিত্রের খাতিরে নগ্ন হতেও হয় তাতে আপত্তি নেই আমার। তবে এমন কাজ করতে চাই যে সে কাজ আমাকে সারাজীবন মনে রাখতে পারবো। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status