ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রহস্যময় মোনালিসা বিতর্কে যে নারীর মুখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 1:52 PM

রহস্যময় মোনালিসা বিতর্কে যে নারীর মুখ

রহস্যময় মোনালিসা বিতর্কে যে নারীর মুখ

পোট্রেট মোনালিসা বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম। লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ৫০০ বছর আগের চিত্রকর্ম এটি।

ভিঞ্চি আসলে কার পোট্রেট তৈরি করেছিলেন সে প্রশ্ন মোনালিসার হাসির মতোই রহস্য হয়ে আছে। তবে মোটামুটি প্রতিষ্ঠিত যে ব্যাখ্যা, তা হলো- পোট্রেটের এ নারী ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরারদিনি।

কিন্তু ফ্রান্সের একজন গবেষক ১০ বছর ধরে গবেষণার পর বলছেন, প্রোট্রেটের রহস্যময়ী এ নারী অন্য কেউ ছিলেন। আর এ তত্ত্ব নিয়ে শিল্পী মহলে শুরু হয়েছে তোলপাড়।

প্যারিসের বিজ্ঞানী পাসকাল কোট ছবি পর্যবেক্ষণ করে দেখেছেন, ক্যানভাসের মোনালিসার পেছনে তিনটি আলাদা আলাদা ইমেজ। তৃতীয় যে ইমেজটি তিনি খুঁজে পেয়েছেন, সেটি অন্য এক নারীর মুখ, তার ঠোঁটে কোনো হাসি নেই। এই বিজ্ঞানী একরকম নিশ্চিত ক্যানভাসে খালি চোখে না দেখতে পাওয়া সেই মুখই লিসা গেরারদিনির।

১০ বছর আগ পর্যন্ত এটা কল্পনা করাই কঠিন ছিল, এই পোট্রেটের ক্যানভাসে মোট চারটি ধাপ ছিল। সবাই আপনাকে বলবে, এই পোট্রেটটি একবারেই করা।

মোনালিসা নিয়ে বিজ্ঞানী পাসকাল কোটের সাড়া জাগানো এ তত্ত্ব নিয়ে ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status