ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অভিনেত্রীকে ব্যক্তিগত ইনবক্স মেসেজে ট্রোল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 1:48 PM

অভিনেত্রীকে ব্যক্তিগত ইনবক্স মেসেজে ট্রোল

অভিনেত্রীকে ব্যক্তিগত ইনবক্স মেসেজে ট্রোল

ওয়েব সিরিজ ‘আনট্যাগ’ এবং হিন্দি মেগা সিরিয়াল ‘কুলফিকুমার বাজেওয়ালা’-রও অভিনেত্রী ছিলেন অঞ্জলি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। বিভিন্ন বিষয়ে পোস্ট শেয়ার করেন। পাশাপাশি, তার ফলোয়ারদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন দ্রুত।

ট্রোলিং-এর শিকার হয়েও মেজাজ হারান না। বরং, যারা ট্রোলড হন, তাদের জন্যেও মেসেজ রেখে যান। কীভাবে ট্রোলিং-এর মোকাবিলা করবেন, পরামর্শ দেন তা নিয়ে। অঞ্জলির কথায়, ‘যারা ট্রোল করেন, তাদের ক্ষমা আর ভালবাসা দিয়ে ভরিয়ে দিন।’

‘আপনি জিমে যান’। অভিনেত্রী অঞ্জলি আনন্দকে ‘মোটা’ বলে বর্ণনা করে সোশ্যাল মিডিয়ায় সরাসরি এই কথাগুলো লিখেছেন এক নেটিজেন। তাকে সপাটে পাল্টা উত্তর দিলেন জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘ঢাই কিলো প্রেম’-এর তারকা অঞ্জলি। লিখেছেন, ‘আপনাকে আপনার নিজের জায়গাটা চেনানো প্রয়োজন।’

বডি শেমিং ঘিরে দু’জনের উত্তপ্ত কথোপকথনের স্ক্রিন শট নিজের প্রোফাইলে শেয়ার করেছেন অঞ্জলি। সেখানে দেখা যাচ্ছে, ব্যক্তিগত মেসেজে এক মহিলা অঞ্জলিকে বলেছেন, তিনি মোটা।

তাই তার প্রয়োজন জিমে যাওয়া। দীর্ঘ সংলাপের পরে অঞ্জলি ওই মহিলাকে ব্যঙ্গ করে বলেছেন, তার মনে হয়েছিল দু’জনের মধ্যে কথা, পাল্টা কথা আকর্ষণীয় হবে। কিন্তু ওই নেটিজেন বারবার একই জিনিস বলে তাকে বোর করে দিয়েছেন। বক্তব্য অঞ্জলির।

ইনস্টাগ্রামে একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন অঞ্জলি। সেখানে লিখেছেন, তিনি ভাবতেও পারেননি একদিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তিনি সঠিক দিশা দেখাবেন। অথবা, যারা হিংসা ছড়াচ্ছেন, তাদের সে বিষয়ে সতর্ক করবেন।

যারা ট্রোল করেন, তাদের প্রতি কোনো সহমর্মিতা নেই অঞ্জলির। তার কথায়, ‘যারা ট্রোল করেন, তাদের কথার প্রতিবাদ করুন। চুপ করে থাকবেন না। কারণ, যাকে ট্রোল করা হচ্ছে সমস্যা তাকে নিয়ে নয়। যারা ট্রোল করছেন, সমস্যাটা বরং তাদের নিয়ে’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status