ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অস্ত্র হাতে ভাইরাল কে এই যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 July, 2019, 1:23 PM
সর্বশেষ আপডেট: Saturday, 27 July, 2019, 1:25 PM

অস্ত্র হাতে ভাইরাল কে এই যুবক

অস্ত্র হাতে ভাইরাল কে এই যুবক

কক্সবাজারের চকরিয়ায় এক যুবক ভারী অস্ত্র হাতে ফেইজবুকে ছবি পোস্ট দেওয়ার পরে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে ছবি পোষ্ট দেওয়া যুবকটির নাম সাইফুল ইসলাম। সাইফুল ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছড়ারকুলের আরিফুল ইসলাম বাবুর ছেলে।

গত ২৫ জুলাই রাত ১০টার দিকে হাতে একটি ভারী অস্ত্র নিয়ে সামনের দিকে তাক করে আছে। সেই ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেন সাইফুল। ক্যাপশনে ‘সাবধান ডাইরেক্ট এ্যাকশন হবে’ লিখে ছবি ফেসবুকে পোস্ট করে। পরে বির্তকের মুখে পড়ে ফেসবুকে দেওয়া ক্যাপশন বদলে দেয়। এনিয়ে পুরো চকরিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ জুলাই ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল প্রকাশের পর ট্রাক নিয়ে বিজয় মিছিল করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা। ৫টি ট্রাক ও ৩০টি মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিলে ভারী অস্ত্র হাতে ছবি তুলে সাইফুল ইসলাম। পরে রাত ৯টা ৪৯মিনিটে ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে। পরে ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে যায়।

বক্তব্য নিতে ভারী অস্ত্র হাতে ফেসবুকে পোস্ট দেওয়া অভিযুক্ত সাইফুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ হয়। সংযোগ বিছিন্ন থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, অস্ত্র হাতে ফেসবুকে পোস্ট করা ছেলেটিকে দেখতে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status