ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হজ করতে ১০১ বছরের আত্তার বিবির সৌদি গমন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 9:41 AM

হজ করতে ১০১ বছরের আত্তার বিবির সৌদি গমন

হজ করতে ১০১ বছরের আত্তার বিবির সৌদি গমন

দীর্ঘ এক দশকের কঠোর পরিশ্রম ও চেষ্টার পর শতবর্ষী আত্তার বিবি হোসাইন বামার হজের স্বপ্ন পূরণ হয়েছে। হজের উদ্দেশ্যে বর্তমানে পবিত্র নগরী মদিনায় অবস্থান করছেন তিনি।

ভারতের পাঞ্জাব প্রদেশের ১০১ বছর বয়সী বৃদ্ধা আত্তার বিবি হোসাইন বামার তার ৬০ বছরের এক ছেলে ও ৫৮ বছরের এক মেয়েকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়েছেন। তার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল হজ করার। ১০১ বছর বয়সে তার সে স্বপ্ন পূরণ হলো।

তিনিই এ বছর সবচেয়ে বেশি বয়সী ভারতীয়। যিনি এবার হজে গেলেন। মদিনায় অবস্থিত প্রিন্স আব্দুল আজিজ বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। হজের এ সফরে তিনি সুস্থ্য রয়েছেন।

আর্থিকভাবে সক্ষম প্রত্যেক সুস্থ- সবল প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আগামী ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের হজের কার্যক্রম।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সারাবিশ্ব থেকে প্রতি বছর শাওয়াল মাস থেকে জিলহজ মাস পর্যন্ত পবিত্র নগরী মক্কায় নামে মানুষের ঢল। জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত সুনির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের মাধ্যমে পালন করা হয় এ হজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status