ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকইনফোর পাঠকদের একাদশে আছেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 1:02 PM

ক্রিকইনফোর পাঠকদের একাদশে আছেন সাকিব

ক্রিকইনফোর পাঠকদের একাদশে আছেন সাকিব

বিশ্বকাপের ১২তম আসর শেষ হয়ে গেছে ১১দিন আগে। কিন্তু এর আমেজ এখনো শেষ হয়নি। টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকে শুরু হয়েছে সেরা একাদশ বেছে নেয়া। সেটা এখনো চলছেই। বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষকরা ও বিশ্ব মিডিয়াগুলোও বাছাই করছে সেরা একাদশ। সম্প্রতি জনপ্রিয় ওয়েবসাইট ইসপিএনক্রিকইনফোর স্টাফরা বেছে নিয়েছিলেন সেরা একাদশ যেখানে জায়গা হয়েছিলো বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার তারা প্রকাশ করেছেন পাঠকদের সেরা একাদশ আর এটাতেও স্থান পেয়েছেন এ অলরাউন্ডার।

এবারের বিশ্বকাপে ক্যারিয়ার সেরা ফর্মে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দল সেমিফাইনালে যেতে না পারলেও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন তিনি। ব্যাট হাতে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬০৬ রানের পাশপাশি বল হাতে তুলে নিয়েছেন ১১ উইকেট। একজন অলরাউন্ডার হিসেবে ৫০০ এর রানের পাশাপাশি ১০ উইকেটের মালিক এখন তিনি। এছাড়া অলরাউন্ডার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট নিয়ে তিনিই আছে শীর্ষে।

বিশ্বকাপে সাকিবের এমন পারফরমেন্সের প্রশংসায় মেতেছেন বিশ্বের কিংবদন্তি ক্রিকেটাররা। স্থান দিচ্ছেন তাদের বাছাইকৃত সেরা একাদশে। এ পর্যন্ত যতো জন কিংবদন্তি সেরা একাদশ বেছে নিয়েছেন সবগুলোতে ছিলেন টাইগার এ অলরাউন্ডার।

এক নজরে ক্রিকইনফোর পাঠকদের ভোটে নির্বাচিত বিশ্বকাপ সেরা একাদশ : জেসন রয়, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জফরা আর্চার, লকি ফার্গুসন ও জাসপ্রিত বুমরাহ।
সম্পাদনা : রাশিদুল ও রেজাউল আহসান

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status