|
দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড
নতুন সময় ডেস্ক
|
![]() দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড ম্যাচটি শেষ হয়েছে নির্ধারিত পাঁচ দিনের অনেক আগেই। দ্বিতীয় দিনের শেষ সেশনেরও আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমে যায় মাত্র ৯৫ রানে। প্রথম ইনিংসে ৬৪ রানের পর এবার ৯৫। দুই ইনিংসে একবারও তিন অঙ্কে পৌঁছাতে পারেনি বাংলাদেশের স্কোর। টেস্ট ইতিহাসে এই প্রথম এক ম্যাচের দুই ইনিংসেই একশ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। ২০০০ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত ১৬১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এতগুলো ম্যাচে একবারও দুই দিনের মধ্যে টেস্ট হারেনি তারা। ম্যাকাইয়ের পরাজয়ই প্রথমবারের মতো সেই রেকর্ডে কালো দাগ যোগ করলো। শুধু বাংলাদেশের জন্য নয়, অস্ট্রেলিয়ার মাটিতেও দুই দিনে টেস্ট শেষ হওয়া এখনও বিরল ঘটনা। ম্যাকাইয়ের আগে দেশটিতে সর্বশেষ সাতটি টেস্টের মধ্যে মাত্র দুটিতে এমন দ্রুত সমাপ্তি দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দুই দিনে টেস্ট শেষ হওয়ার ঘটনা ঘটে ১৯৩১ সালে। মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচের পর একই ধরনের ঘটনা দেখতে ক্রিকেটবিশ্বকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ৯১ বছর। ২০২২ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দুই দিনেই শেষ করে অস্ট্রেলিয়া। এরপর ২০২৫ সালের অ্যাশেজে পার্থ টেস্টেও একই দৃশ্য দেখা যায়। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচও দুই দিনের মধ্যেই শেষ হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো ম্যাকাইয়ের বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট। ডারউইনে ইতিহাস গড়ে যে সফর শুরু করেছিল বাংলাদেশ, ম্যাকাইয়ে এসে সেটিই শেষ হলো নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুত পরাজয়ের একটিতে। দুই ম্যাচের সিরিজে তাই এক জয় ও এক হারে সমতা নিয়েই দেশে ফিরতে হচ্ছে শান্তদের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
