ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথমবারের মতো বালিশ পেলেন রাজশাহী কারাগারের বন্দীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 9:02 AM

প্রথমবারের মতো বালিশ পেলেন রাজশাহী কারাগারের বন্দীরা

প্রথমবারের মতো বালিশ পেলেন রাজশাহী কারাগারের বন্দীরা

প্রথমবারের মতো ঘুমানোর জন্য বালিশ পেয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা। বুধবার ২৪ জুলাই, সকালে সিনিয়র জেল সুপার হালিমা খাতুন কারাগারে বন্দীদের মাঝে বালিশ বিতরণ করেন।

কারাগার সূত্র জানায়, বুধবার কারাবন্দীরা সবাই একটি করে তুলার বালিশ পেয়েছেন। ১ হাজার ৯৬৩ জন হাজতি ও ৮০৩ জন কয়েদিকে বালিশ দেয়া হয়। এর আগে তাদের জন্য কোনো বালিশ বরাদ্দ ছিল না।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, গত বছর থেকে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের জন্য বালিশ বরাদ্দ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাজশাহী কারাগারের বন্দীদের মাঝে বালিশ বিতরণ করা হলো।

এত দিন কারাগারের বন্দীদের দেয়া তিনটি কম্বলের একটিকে বালিশ হিসেবে ব্যবহার করতেন বলে জানান তিনি ।

এ সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ হাবীবুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুন দেশের অন্যান্য কারাগারের মতো রাজশাহী কারাগারেও বন্দীদের সকালের নাশতায় পরিবর্তন আনা হয়। বন্দীরা এখন সকালের নাশতায় সপ্তাহে চার দিন সবজি ও রুটি, দুই দিন খিচুড়ি এবং এক দিন হালুয়া-রুটি পাচ্ছেন। এবার বন্দীদের বালিশ দেয়া হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status