ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
অবশেষে খাবার পেলেন সৌদির সেই ১০০ বাংলাদেশি শ্রমিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 9:38 PM

অবশেষে খাবার পেলেন সৌদির সেই ১০০ বাংলাদেশি শ্রমিক

অবশেষে খাবার পেলেন সৌদির সেই ১০০ বাংলাদেশি শ্রমিক

ছয় মাস ধরে বেতন পাচ্ছিলেন না। দিন কাটছিল একবেলা কিংবা দুবেলা খেয়ে। দুর্দশার এই খবর খালিজ টাইমসে প্রকাশিত হওয়ার পর কপাল খুলে গেছে প্রায় ৩০০ শ্রমিকের। যাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বাংলাদেশি।





দেশটির প্রভাবশালী এই সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণ থেকে জানা গেছে, ওই শ্রমিকেরা ইতিমধ্যে এক মাসের পারিশ্রমিক হাতে পেয়েছেন। সৌদি নাগরিকেরা তাদের জন্য খাবার পাঠাচ্ছেন। কেউ আবার চাকরির প্রস্তাব দিচ্ছেন। এগিয়ে এসেছে সরকারের বিভিন্ন সংস্থাও।

শ্রমিকদের জন্য প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় দাতব্য সংস্থা দার আল বের সোসাইটি (ডিএবিএস)। দুই সপ্তাহের লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা করেছে তারা।

‘আমরা ডিএবিএসের কাছে কৃতজ্ঞ। অনেক কষ্টে দিন কাটছিল। এখন একটু স্বস্তি লাগছে। অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসছেন,’ বলছিলেন অশোক কুমার দাস।

সংবাদ প্রকাশের জন্য শ্রমিকেরা খালিজ টাইমসকেও ধন্যবাদ দিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status