ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেড ভেঙে ১০ শ্রমিক আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 11:19 AM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেড ভেঙে ১০ শ্রমিক আহত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেড ভেঙে ১০ শ্রমিক আহত

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অস্থায়ী শেডের কিছু অংশ ভেঙে ১০ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) রাত নয়টার দিকে প্রকল্পের দুই নম্বর ইউনিটের কাছে এই দুর্ঘটনা ঘটে।




আহতরা হলেন- ঈশ্বরদী পৌরসভার হাসপাতাল রোড এলাকার আব্দুর লতিফের ছেলে আসিফ (২৬), আমবাগান এলাকার নুরুল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫), শহরের ফতে মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুর সাত্তার শেখের ছেলে রইস উদ্দিন (৩২), পাবনার চাটমোহর পশ্চিম রামনগর এলাকার হযরত আলীর ছেলে ফিরোজ হোসেন (২২), সিরাজগঞ্জের শাহজাদপুর দরগাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব উদ্দীন (৪৪), ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (২৮), পাকশী ইউনিয়নের রূপপুর এলাকার চাঁদ আলীর ছেলে হাবিবুর রহমান (৪৬), সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের হযরত আলীর ছেলে মেহেদী হাসান (৩০), পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৩) ও পাবনার আতাইকুলা থানার খালেকের ছেলে ইসাহাক আলী (৩৫)।

এর মধ্যে ফিরোজের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় নির্মাণ শেডের ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এই দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status