ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 10:58 AM

চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে নগরের চকবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।




বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন তিনি জানান, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গাজী সিরাজ নাশকতার মামলায় বাকলিয়া থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ও নগরের বিভিন্ন থানায় গাজী মো. সিরাজ উল্লাহর বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা রয়েছে। এদিকে গাজী সিরাজকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২১ জুলাই সর্বশেষ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যের ওই কমিটিতে গাজী সিরাজ সভাপতি নির্বাচিত হন। তবে বর্তমানে তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক। যদিও ছাত্রদলের নতুন কোনো কমিটি এখনো গঠন হয়নি ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status