ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
শিক্ষার্থীদের স্টাইলিশ চুল কাটা বন্ধে সেলুনে সুপারভাইজার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 11:50 PM

শিক্ষার্থীদের স্টাইলিশ চুল কাটা বন্ধে সেলুনে সুপারভাইজার

শিক্ষার্থীদের স্টাইলিশ চুল কাটা বন্ধে সেলুনে সুপারভাইজার

চুল কাটায় স্টাইল বন্ধ, সব শিক্ষার্থীদের মার্জিতভাবে চুল কাটাতে হবে। কেউ স্টাইলে চুল কাটিং করে স্কুলে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রহমান।




স্টাইলে চুল কাটা বন্ধ করতে তিনি মঙ্গলবার একটি সেলুনে গিয়ে পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে উপজেলা একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান থানা মোড়ের সুশান্তের সেলুনে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্টাইলে চুল কাটিং বন্ধ করে মার্জিতভাবে চুল কাটিং করানোর বিষয়ে কথা বলতে যান।

সেখানে মানিক নামে এক নাপিতের কাছে এক শিক্ষার্থী চুল কাটাচ্ছিল। তখন মানিককে মার্জিতভাবে চুল কাটার নির্দেশনা দেন বজলুর রহমান।

সেখানেই তিনি বলেন, আর কোনো শিক্ষার্থী স্টাইলে চুল কেটে স্কুলে প্রবেশ করতে পারবে না।

এ বিষয়ে একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রহমান বলেন, অল্প দিনের মধ্যে সব বিদ্যালয়ে সেমিনারের মাধ্যমে মার্জিতভাবে চুল কেটে শিক্ষার্থীদের স্কুলে আসার নির্দেশ দেয়া হবে। একই সঙ্গে প্রত্যেক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ করে তাদের সন্তানদের চুল কাটিংসহ চলাফেরার বিষয়ে নজরদারি করার পরামর্শ দেয়া হবে।

তিনি আরও বলেন, পথ চলতে যেখানে সেলুনের দোকান পাই সেখানে মার্জিতভাবে শিক্ষার্থীদের চুল কাটানোর কথা বলি। গুরুদাসপুরে আর বখাটে মার্কা চুল কাটানো চলবে না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, সব শিক্ষার্থীকে মার্জিতভাবে চুল কাটাতে হবে। একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রহমানকে বলা আছে তিনি বিষয়টি দেখবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status