ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শ্রেণিকক্ষে ছাতা মাথায় শিক্ষার্থীরা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 8:11 PM

শ্রেণিকক্ষে ছাতা মাথায় শিক্ষার্থীরা!

শ্রেণিকক্ষে ছাতা মাথায় শিক্ষার্থীরা!

‘টিনের চাল ফুটো থাকার কারণে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে। ছাতা মাথায় দেয়ার পরেও পানি পড়ে বই খাতা ও শার্ট, প্যান্ট ভিজে যাচ্ছে। আমরা বৃষ্টিতে ভিজে শ্রেণিকক্ষে ক্লাস করছি।’




কথাগুলো বলছিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়টির টিনের চালে ফুটো হওয়ায় বৃষ্টির পানি পড়ছে শ্রেণিকক্ষে। গত দুই দিনব্যাপী ভারী বৃষ্টিপাত হওয়ায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছাতা মাথায় দিয়ে পাঠগ্রহণ করছে।

মঙ্গলবার দুপরে ওই স্কুলে গিয়ে দেখা গেছে, নতুন ভবন থাকার পরেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পুরাতন টিনসেডের আধাপাকা কক্ষে পাঠদান করাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। পুরাতন টিনসেড শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলামিন, আরিফুল ইসলাম ও মিতু খাতুনসহ অনেকে জানায়, টিনের চাল ফুটো থাকার কারণে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে। আমরা গত দুই দিন ধরে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছি। ছাতা মাথায় দেয়ার পরেও পানি পড়ে বই খাতা ও শার্ট, প্যান্ট ভিজে যাচ্ছে। আমরা বৃষ্টিতে ভিজে শ্রেণিকক্ষে ক্লাস করছি।

শিক্ষার্থীরা দ্রুত স্কুলটির পুরাতন টিনসেড কক্ষগুলো সংস্কারের দাবি জানিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি.ভি. রুনী সাঈদা বেগম বলেন, আমার এক বছর হল এ বিদ্যালয় আসার। গত এ বছর ধরে পুরাতন টিনসেডটির সংস্কারের জন্য কর্তৃকপক্ষের কাছে আবেদন করেও কোনো সুফল পাইনি। তাই বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পাঠগ্রহণ করছে।

মঙ্গলবার সহকারী শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম মণ্ডল বিদ্যালয় এসে পুরাতন টিনসেড রুমে ক্লাস না নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, প্রাক-প্রাথমিক বরাদ্দের টাকা দিয়ে খুব শিগগিরই কক্ষ দুইটি সংস্কার করা হবে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম মণ্ডল বলেন, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টিতে যাই। পরে দেখি নতুন ভবনের রুম থাকার পরেও প্রধান শিক্ষক নিজেই শিক্ষার্থীদের পুরাতন টিনসেডের আধাপাকা ভবনে ক্লাস করাচ্ছেন। আর নতুন ভবনের কক্ষে স্টোর রুম করেছেন প্রধান শিক্ষক। ফলে পুরাতন দুই শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পাঠদান করতে বাধ্য হচ্ছে।

তিনি আরো জানান, সরেজমিন তদন্ত করে পুরাতন টিন সেডের আধাপাকা রুমে পাঠদান না করার জন্য প্রধান শিক্ষককে জানিয়েছি। সে সঙ্গে পুরাতন টিনসেড রুম দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status