ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
গ্রেফতার হলেন হানি সিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 7:34 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 July, 2019, 7:48 PM

গ্রেফতার হলেন হানি সিং

গ্রেফতার হলেন হানি সিং

বলিউডের জনপ্রিয় ব়্যাপার হানি সিং। এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়। তার কোনো গান মুক্তি পাওয়ার পর পরই স্থান পায় সবার ঠোঁটে। তবে এবার নিজের গানের কারণেই আটক করা হলো হানি সিংকে। একই অভিযোগে সংগীত প্রযোজক ভূষণ কুমারকেও আটক করেছে পাঞ্জাব পুলিশ।




সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘মাখনা’ গানের জন্য অনুরাগীদের রেষের মুখে পড়েছিলেন এই পাঞ্জাবি ব়্যাপার। গানের সংলাপের মধ্যে দিয়ে মহিলাদের অপমান করা হয়েছে। রয়েছে কুরুচিকর শব্দের ব্যবহার। এমন অভিযোগেই আটক করা হয়েছে এই দুজনকে।

অভিযোগ, ‘ম্যায় হুঁ ওম্যানাইজার’, ‘সিলিকন ওয়ালি লড়কিয়োঁকো ম্যায় পটাতা হুঁ’র মতো বেশ কয়েকটি লাইন রয়েছে এই গানে। যা অত্যন্ত আপত্তিজনক। আর সেই কারণেই পাঞ্জাবের মহিলা কমিশনের তরফে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল।

কমিশনের চেয়ারপার্সন মণীষা গুলাটি জানিয়েছিলেন, পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল ও অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে এই নিয়ে অভিযোগ করেছেন তিনি। হানি সিং তার গানে এমন কিছু কথা ও শব্দ ব্যবহার করেছেন, যা অত্যন্ত অপমানজনক।

এমন লিরিক্সের জন্য টি-সিরিজের ভূষণ কুমার, গায়ক হানি সিং ও গায়িকা নেহা কক্করের বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবিও তুলেছিলেন তিনি। পাশাপাশি সেন্সর বোর্ডের কাছেও অভিযোগ জানিয়েছিলেন মণীষা। পাঞ্জাবে গানটির উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুলে রাজ্য সরকারের দ্বারস্থ হন চেয়ারপার্সন। মোহালির মাতাউর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

মোহালির সিনিয়র এসপি হরচরণ সিং ভুল্লার বলেন, ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৯ নম্বর ধারায় হানি সিংয়ের বিরুদ্ধে মামলা দায়েক করা হয়েছে।

তবে এবারই প্রথম বিতর্কে জড়ালেন না হানি সিং। এর আগে ২০১৩ সালেও একবার গানের লিরিক্স নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। ওই গানটিতে হানি সিং লিখেছিলেন, ‘ম্যায় হুঁ বলৎকারি’। এছাড়া ‘লাক ২৮’, ‘ব্লু আইজ’, ‘কিকলিকালেরেদ্রি’ ও ‘ব্লাউন রং’ গান নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status