ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
শাশুড়ির সঙ্গে তাসকিন-পত্নীর হ্যাংআউট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 5:45 PM

শাশুড়ির সঙ্গে তাসকিন-পত্নীর হ্যাংআউট

শাশুড়ির সঙ্গে তাসকিন-পত্নীর হ্যাংআউট

সাকিবের স্ত্রী কিংবা তামিমের স্ত্রীর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ততটা সক্রিয় নন তাসকিন আহমেদের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা। তবে ফেসবুক বা ইনস্টাগ্রামে মাঝে মাঝে নাঈমার উপস্থিতি দেখা যায়। স্বামী-সন্তান ছাড়াও ব্যক্তিগত অনেক মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি।





এরই ধারাবিকতায় ৭ জুলাই, রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নাঈমা। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাঈমার পোস্ট করা ছবিতে দেখা গেছে, শাশুড়ি সাবিনা ইয়াসমিনকে নিয়েই ঘুরতে বেরিয়েছেন তিনি। ঘোরাঘুরি শেষে দুজন মিলে খাওয়া-দাওয়া করেছেন রেস্টুরেন্টে। এ সময় দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।ছবির ক্যাপশনে নাঈমা লেখেন, ‘আমার সুন্দরী শাশুমার (শাশুড়ি মা) সঙ্গে হ্যাংআউট।’

তাসকিন-নাঈমার চার হাত এক হয়েছে আজ থেকে প্রায় দুই বছর আগে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে দেশে ফিরেই দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন।

বিয়ের ১১ মাসের মাথায় তাসকিন-নাঈমার ঘর আলো করে জন্ম নেয় ছেলে তাশফিন আহমেদ রিহান। সন্তান জন্ম নেওয়ার পর দেখতে দেখতে পেরিয়ে গেছে নয় মাসেরও বেশি সময়। গেল বছরের ৩০ সেপ্টেম্বর জন্ম নেওয়া তাসকিন-পুত্রের বয়স এখন ৯ মাসের ওপরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status