|
লিটন দাসের হবু স্ত্রী কে এই দেবশ্রী!
নতুন সময় প্রতিবেদক
|
![]() লিটন দাসের হবু স্ত্রী কে এই দেবশ্রী! বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেবশ্রী দিনাজপুরের মেয়ে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই মালাবদল করবেন তারা। বাঁধা পড়বেন সাতপাকে। শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে যা বললেন মাশরাফী: বিশ্বকাপ মিশন শেষে টাইগাররা দেশে ফিরেছেন গতকাল বিকেলেই। এই বিশ্বকাপের স্মৃতি সুখকর না মাশরাফীদের জন্য। শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড গেলেও দেশে ফিরেছেন আট নম্বর দল হয়ে। দেশের মাটিতে নেমেই ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নেন বাংলাদেশ অধিনায়ক নিজেই। তবে নিঃশ্বাস ফেলার ফুরসত নেই টাইগারদের। ত্রিদেশীয় সিরিজ, বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর আবার ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটে। এই মাসেই উড়াল দিতে হবে শ্রীলংকায়। তিন ম্যাচের সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রে যাবেন টাইগাররা। কিন্তু মাশরাফী খেলবেন এই সিরিজে? গতকাল বিমানবন্দরে এই প্রশ্ন করতেই মাশরাফী বললেন, ‘এখনো ডিসাইড করিনি, মাত্র তো আসলাম। সিদ্ধান্ত নিয়ে জানাব।’ এদিকে এই সিরিজে পাওয়া যাবে না সাকিব আল হাসান ও লিটন দাসকে। টানা খেলার ধকল কাটিয়ে উঠতে বিসিবির কাছে ছুটি চেয়েছেন সাকিব। তার হজে যাওয়ার কথা রয়েছে এই সময়ে। এ ছাড়া লিটন দাস জীবনের নতুন ইনিংস শুরু করবেন। তাই তাকেও পাওয়া যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। ২৬, ২৯ ও ৩১ জুলাই খেলতে নামবেন টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া-আফগানিস্তানের সঙ্গে সিরিজের কথা রয়েছে। এরপর নভেম্বরে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে মাশরাফীদের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
