|
ফেঁসে যেতে পারেন নেইমার
নতুন সময় ডেস্ক
|
![]() ফেঁসে যেতে পারেন নেইমার এবার নতুন ঝামেলার পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। মৌসুমের আগে প্রথম অনুশীলনে না থাকায় নেইমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে পিএসজি কর্তৃপক্ষ। দলবদলের বাজারে গেল কদিন জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো আবারো বার্সেলোনায় ফিরে যাচ্ছেন নেইমার। এতেই হয়েছে বিপত্তি। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন শুরু করেছে ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি। সেখানে প্রথম দিন রিপোর্ট করতে ব্যর্থ হয়েছেন নেইমার। ক্লাব কর্তারা জানিয়েছে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
