ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শেষ হল প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 3:17 PM

শেষ হল প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

শেষ হল প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

রাজধানীতে শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে Training on Digital Marketing for SME Product – এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স।

পান্থপথের এসএমই ফাউন্ডেশনের আইসিটি সেন্টারে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।




এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই - মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়।

যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন।

প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সিরাজুল হায়দার, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা।

রাজধানী ঢাকা ছাড়াও সবগুলো বিভাগীয় শহরে ২০ জন করে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ ই মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status