|
অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করে দিলেন মা
নতুন সময় প্রতিবেদক
|
|
অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করে দিলেন মা তবে ওই মায়ের ভাগ্যে জুটেছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি ৩০ হাজার টাকা চলে গেছে স্থানীয় দুই ব্যক্তির পকেটে। স্থানীয়রা জানিয়েছেন, পারভীন বেগমের সঙ্গে কয়েক বছর আগে একই এলাকার দিনমজুর মো. নুরুজ্জামানের বিয়ে হয়। পারভীন বেগম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নুরুজ্জামান তাকে ফেলে চলে যান। নিরুপায় হয়ে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন পারভীন বেগম। পাঁচ মাস আগে পারভীন বেগম একটি ছেলে সন্তানের জন্ম দেন। অভাবের কারণে সন্তানের ভরণ-পোষণ করতে না পেরে বিভিন্ন ব্যক্তির কাছে সাহায্যের জন্য হাত পাতেন তিনি। কিন্তু তাকে সাহায্য-সহযোগিতা করেনি কেউ। দারিদ্র্য আর অসহায়ত্বের কাছে হার মেনে নিজের দুধের সন্তানটি বিক্রির জন্য ঐ এলাকার বাসিন্দা কাছেম মোল্লার ছেলে আনোয়ার মোল্লা পারভীনের কাছে যান। সেই সঙ্গে আনোয়ার মোল্লার সহযোগী উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের, আহমদাবাদ বেতাল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. সালেক পারভীন বেগমকে বিপুল পরিমাণ অর্থের প্রলোভন দেখান। তাদের দেখানো অর্থের প্রলোভনে পড়ে কয়েক দিন আগে পারভীন তার দুধের সন্তানটিকে আহমাদাবাদ বেতাল ক্লাব সংলগ্ন ফরাজি বাড়ির প্রবাসী গাফ্ফার ফরাজীর নিঃসন্তান স্ত্রী নাছরিন আক্তারের কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেন। ৭০ হাজার টাকা সন্তান বিক্রি করলেও পারভীন বেগমের হাতে ৪০ হাজার টাকা ধরিয়ে দেন আনোয়ার মোল্লা ও তার সহযোগী সালেক। বাকি ৩০ হাজার টাকা আনোয়ার মোল্লা ও তার সহযোগী সালেক ভাগ করে নেন। বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান বলেছেন, সন্তান বিক্রির কোনো ঘটনা পুলিশের জানা নেই। কেউ কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
