|
মাথায় চোট পেয়েছেন মিরাজ, আপাতত শঙ্কামুক্ত
নতুন সময় ডেস্ক
|
![]() মাথায় চোট পেয়েছেন মিরাজ, আপাতত শঙ্কামুক্ত ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, অনুশীলনে নেটের পাশে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন মিরাজ। এমন সময় একটি বল এসে মাথায় লাগে তাঁর। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে তাঁকে। তবে এখনো কনকাশন রিপোর্ট করা হয়নি। এরপরও মিরাজ নেটে ব্যাট করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তবে সতর্কতা হিসেবে তাঁকে ব্যাট করতে দেওয়া হয়নি। মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনের চোট নিয়ে এমনিতেই বিপাকে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এ দুজনকে পাওয়া যায়নি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাও হালকা চোট নিয়ে খেলছেন। এর মাঝে মিরাজের এভাবে চোট পাওয়া দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
