|
ফখরুলের আসনে উপনির্বাচন কাল, ভোট হবে ইভিএমে
নতুন সময় প্রতিবেদক
|
|
ফখরুলের আসনে উপনির্বাচন কাল, ভোট হবে ইভিএমে ইসি সূত্রে জানা গেছে এই উপনির্বাচন মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের এসএম টি জামান নিকেতা, বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টির (জাপা) নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও ব্যবসায়ী মিনহাজ। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। আর কেন্দের সংখ্যা ১৪১টি। এদিকে উপনির্বাচন উপলক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা গত শনিবার সকালে শেষ হয়েছে। আজ রোববার মধ্যরাত থেকে বন্ধ থাকবে যান চলাচল। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরের ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২২ জুন সকাল ৯টা থেকে ২৬ জুন বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না। এছাড়া যান চলাচলের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দিন অর্থাৎ রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন অর্থাৎ মধ্যরাত পর্যন্ত সেখানে ট্যাক্সি ক্যাব, বেবিট্যাক্সি/অটোরিক্সা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। গত শনিবার রাত থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ রয়েছে। তবে জাতীয় মহাসড়ক এবং নির্বাচন সংশ্লিষ্ট যানবাহন বা নৌযান ও জরুরি সেবা দানকারী বা অনুরূপ যান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। সাংবাদিকদের গাড়িও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এদিকে নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। আজ (রোববার) সকালেই সব কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রি পৌঁছে গেছে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে জানিয়েছে ইসি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
