ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মফিজের বউ হচ্ছেন চিত্রনায়িকা আঁচল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 5:50 PM

মফিজের বউ হচ্ছেন চিত্রনায়িকা আঁচল

মফিজের বউ হচ্ছেন চিত্রনায়িকা আঁচল

ঢাকাই ছবির গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিতি পেয়েছিলেন চিত্রনায়িকা আঁচল আঁখি। রূপ-লাবণ্যের মোহনীয়তা আর অভিনয় দিয়ে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। অনেক দিন থেকেই আলোচনার বাইরে আছেন। চলতি বছরের শুরুতে আড়াল ভেঙে মিজানুর রহমান মিজানের ‘রাগী’ ছবিতে যুক্ত হন। এরপর থেকে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।




এবার নতুন একটি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আঁচল। চলচ্চিত্রটির নাম ‘মঙ্গলযাত্রা’। এতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আঁচল। স্মার্ট কর্পোরেশন প্রযোজিত এই ছবিটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। ছবিটির প্রধান একটি চরিত্রের নাম ‘মফিজ’। মফিজের স্ত্রীর ভূমিকাতে এই সিনেমায় অভিনয় করবেন আঁচল।

এ প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আগামী সেপেটম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমাটির শুটিং শুরু করা হবে দিনাজপুরে। আপাতত শনিবার আঁচলকে চুক্তিবদ্ধ করে সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি।’

চলচ্চিত্রটির গল্প নিয়ে পলাশ বলেন, ‘উত্তরাঞ্চলের ধনাঢ্য ব্যক্তি ‘মফিজ’ এর জীবন নিয়ে গল্প লেখা হয়েছে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য করা হয়ে গেছে। মূলত ‘মফিজ’ এর জীবনের গল্পে নির্মাণ হচ্ছে ‘মঙ্গলযাত্রা’ সিনেমা। পর্দায় ফুটে ওঠবে কে এই মফিজ? কেনো তার নামে উত্তরাঞ্চলের মানুষদের ডাকা হয়? ছবিতে মফিজের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন আঁচল।’

কে ছবিটির নায়ক হচ্ছেন? জানতে চাওয়া হলে পলাশ বলেন, ‘সিনেমাটির নায়ক কে থাকছেন সে বিষয়ে চমক রাখছি। খুব শিগগিরই নায়কসহ অন্যান্য কলাকুশলীর নাম ঘোষণা করা হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status