ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
যাত্রাবাড়ীতে গুলি : মুক্তিযোদ্ধা ও তার ছেলে পলাতক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 5:23 PM

যাত্রাবাড়ীতে গুলি : মুক্তিযোদ্ধা ও তার ছেলে পলাতক

যাত্রাবাড়ীতে গুলি : মুক্তিযোদ্ধা ও তার ছেলে পলাতক

রাজধানীর যাত্রাবাড়ীতে রাতে খাওয়ার সময় জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি করা দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তারা হচ্ছেন যাত্রাবাড়ী এলাকার হাফিজউদ্দিন ও তার ছেলে। পুলিশ জানায়, হাফিজ উদ্দিন একজন মুক্তিযোদ্ধা, তবে তার ছেলের নাম জানা যায়নি।




শনিবার (২২ জুন) রাতে শনির আখড়া গোবিন্দপুর নুর মসজিদ এলাকায় রাতের খাবার খাওয়ার সময় জানালা দিয়ে আকস্মিক শটগানের গুলিতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৭০। মামলার প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, ঘটনার সময় মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন ও তার ছেলে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছিলেন। কিছুক্ষণ পর রাগান্বিত হয়ে তারা গুলি ছুড়তে থাকেন। এ সময় জানালার বাইরে দিয়ে এই পরিবারের সদস্যদের গায়ে গুলি লাগে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এক প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন ও তার ছেলে গুলির ঘটনাটি ঘটিয়েছেন। তাদের ব্যবহৃত লাইসেন্স করা দুইটি শটগান ও গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা দুইজনই বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় গুলিবিদ্ধদের খোঁজ নিচ্ছে পুলিশ। তারা আশংকামুক্ত আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status