ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
শ্রেয়া ঘোষাল সম্পর্কে এই তথ্যগুলি জানা আছে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 4:40 PM

শ্রেয়া ঘোষাল সম্পর্কে এই তথ্যগুলি জানা আছে?

শ্রেয়া ঘোষাল সম্পর্কে এই তথ্যগুলি জানা আছে?

সম্প্রতি নিজের ৩৫ বছরের জন্মদিন পালন করেছেন করছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। ১৯৮৪ সালে বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া। মাত্র ৬ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নেন শ্রেয়া ঘোষাল।

মাত্র ১৬ বছর বয়সে হিন্দি রিয়েলিটি শো সারেগামাপা-র বিজেতা পরিচিতি পান শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয়লীলা বনশালি তাঁকে তাঁর দেবদাস ছবিতে গান গাওয়ান।




৬টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট ফিমেল প্লে-ব্যাক সিঙ্গার, ৯টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ, ৪ কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, ২ তামিলনাড়ু স্টেট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান শ্রেয়া। এছাড়াও বেস্ট ফিমেল প্লে-ব্যক সিঙ্গার হিসাবে জাতীয় পুরস্কারও পান শ্রেয়া।

বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন শ্রেয়া। তবে পরে তাঁর মনে হয় তিনি গান নিয়েই কেরিয়ার গড়বেন তাই বিজ্ঞান বিভাগের পড়াশোনা ছেড়ে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করেন।

ছেলেবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ১০ বছর প্রেম করার পর তাঁকে ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি বিয়ে করেন। শুধু হিন্দি নয়, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, নেপালি সহ বহু ভাষায় গান গেয়েছেন। ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো প্রদেশের সরকারের তরফে শ্রেয়া ঘোষালকে সম্মানিত করা হয়। ২৬ জুন কে শ্রেয়া ঘোষাল ডে হিসাবে ঘোষণা করা হয়।

স্টার ভয়েস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান আইডল জুনিয়র সহ একাধিক রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেন শ্রেয়া ঘোষাল। ২০১৭ সালে শ্রেয়া ঘোষালই এদেশের প্রথম গায়িকা যার মাদাম তুসো জাদুঘরে যাঁর মোমের মূর্তি রাখা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status