|
ধর্ষককে শাস্তি দিয়ে প্রসংশিত তৌহিদ আশরাফের ব্লেড, আলোচনায় বাকি ৩
সাকিব আল রোমান
|
|
ধর্ষককে শাস্তি দিয়ে প্রসংশিত তৌহিদ আশরাফের ব্লেড, আলোচনায় বাকি ৩ 'ব্লেড', 'তুই শুধু আমার ই', 'মা ও একটি চুলার গল্প' ও 'শ্যুটিং ইউনিট' নিয়ে ছোট পর্দার ম্যাচ খেলতে নামা তরুণ নির্মাতা জানালেন মুভি রেসপন্স পাচ্ছে 'ব্লেড'। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গল্পটা ছিল বাস্তবতার আদলে, হয়তো ধর্ষকের শাস্তি দেয়াটাই মানুষকে আকৃষ্ট বেশী করেছে। তৌহিদ আশরাফের নির্মানে মুশফিক-ইভানা জুটি যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে তা বলার অপেক্ষা রাখেনা। তাহলে কি মুশফিক-ইভানা জুটির কারণেই এগিয়ে 'ব্লেড'? তবে এ বিষয়টি মানতে নারাজ এই তরুণ নির্মাতা। তিনি বলেন, আসলে অভিনয় শিল্পী যারা আছেন তারা সবাই নিজেদের অভিনয় দক্ষতায় টিকে আছে। গল্পটি বর্তমান সমাজের চলমান ঘটনা নিয়ে নির্মিত হওয়ায়ই 'ব্লেড' এগিয়ে। এখানে জুটি প্রথা বলে কিছু নেই। যে কোন জুটি গল্পের ওপরই হিট তকমা পায়। ইউটিউবে ব্লেড নিয়ে করা কিছু মন্তব্যই প্রমাণ করে 'ব্লেড' কতটা এগিয়ে। সাদিয়া সুলতানা লিখেছেন, মেহজাবিনের কান্দা আর তানজিন তিশার চিক্কুর এর মাঝে একটা ভালো ও বাস্তবতা তুলে ধরা নাটক দেখে ভালো লাগলো । মোরশেদ আলম লিখেছেন, কি মারাত্মক এক্সপ্রেশন মুশফিক ফারহানের! জাস্ট ওয়াও! ডিরেকশন অসম্ভব রকমের ভালো ছিল! তৌহিদ আশরাফ, আপনি সিনেমায় আসেন এবং কাঁপিয়ে দেন! অন্য একজন লিখেছেন, লিঙ্গ কেটে দেওয়া আইনটি বাংলাদেশে কার্যকর করা হলে ইনশাআল্লাহ ধর্ষন নামটিও এদেশের মানুষ চিনবে না । এমন আরও অসংখ্য মন্তব্যে 'ব্লেড'র জয়জয়কার। তারপরেই স্থান পেয়েছে এই নির্মতার 'তুই শুধু আমর ই' নাটকটি। মুশফিক আর ফারহান ও বিউটি বার্ডস তাসনিয়া ফারিন জুটিরই ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন করার গল্পেও আগ্রহ ছিল দর্শকের। ঈদ নাটকের ভিড়ে ঠিকই জায়গা করে নিয়েছে শক্ত অবস্থান। মুশফিক-ফারিনের দুষ্টু মিষ্টি প্রেম রোমাঞ্চে গল্পটি মোড় নিয়েছে নানা দিকে। আশরাফ দিপু নামে এক শোবিজ প্রেমী লিখেছেন, আমার মনে হচ্ছে এই প্রথম একটা নাটক দেখলাম যেটাতে সবকিছু আছে, যা সচরাচর বাংলা নাটকে দেখা যায় না,,,ফারহান ভাইয়ের এক্টিং সেই ছিলো। দেয়ালের ওপারে তুমি নাটকটির গান বেশ প্রসংশিত হওয়ার পরে দর্শকের চাওয়া ছিল এই নির্মাতার কাছে আরও হিট গান পাওয়ার। তুই শুধু আমারই নাটকটি সে ইচ্ছেও পূরণ করতে সক্ষম হয়েছে। তাসিন সরকার জানিয়েছেন, গানটা বিশেষ করে। অনেক ভালো এবং সুন্দর লাগছে । নাটকের শেষ দৃশ্যও জয় করেছে দর্শক হৃদয়। লেজি বয় নামক এক আইডি থেকে বলা হয়েছে, শেষের কাহিনী টা অনেক ভালো লাগছে। সব বাবা যদি এমন হতো, তাহলে আর কোনেো ভালবাসা শেষ হয়ে যেত না। আকবর হায়দার মুন্নার প্রযোজনায় 'মা ও একটি চুলার গল্প' সম্পূর্ণ ভিন্ন ধারার গল্পের নাটকটি দিয়ে মনিরা আক্তার মিঠু, সাইদ জামান শাওন, তাসনুভা হক, একে নাদিমও আছেন আলোচনায়। মা-সন্তানের ভালোবাসা আর দুষ্টু মিষ্টি প্রেম আকৃষ্ট করেছে সবাইকে। ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি ইতিমধ্যে প্রায় দেড় লক্ষাধিক মানুষ দেখেছে। সজীব হোসাইন লিখেছেন, এইরকম কাহিনী নিয়ে যারা নাটক তৈরী করে তাদের জন্য কোটি কোটি ধন্যবাদ । কামরুল ইসলাম লিখেছেন, ভাষাগুলো শুনে ভিতর থেকে আলাদা একটা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে নিজের মায়ের মুখের কথা। সম্পূর্ণ ব্যতিক্রম ও অভিনেতা-অভিনেত্রীদের ত্যাগ স্বীকারের বাস্তবতা নিয়ে তৈরী 'শ্যুটিং ইউনিট' নাটকটিও ভালো সাড়া পেয়েছে। আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি প্রযোজনা করেছেন জনপ্রিয় নাট্যকার মাবরুর রশীদ বান্নাহ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
