|
বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার
নতুন সময় প্রতিবেদক
|
![]() বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুব সমাজকে বেকারত্ব থেকে মুক্ত করার লক্ষ্যে কর্মসংস্থান ও অন্যান্য সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে বেগম মন্নুজান সুফিয়ান আরও বলেন, সরকারি, আধা-সরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যা ৫৭ লাখের বেশি। এর মধ্যে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন। তৈরি পোশাক শিল্প ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক সংখ্যা ৩১ লাখ ২৩ হাজার ৩৭০ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
