ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
জামিন নিতে এসে কারাগারে লতিফ সিদ্দিকী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 June, 2019, 8:13 PM

জামিন নিতে এসে কারাগারে লতিফ সিদ্দিকী

জামিন নিতে এসে কারাগারে লতিফ সিদ্দিকী

বগুড়ার দুদকের মামলায় জামিন চাওয়া লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতে তার পক্ষে জামিন চান বগুড়া বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আল মাহমুদ, অ্যাডভোকেট নরেশ মুখার্জী, অ্যাডভোকেট হেলালুদ্দিন।

পরে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বগুড়া জেলা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার।




বগুড়া দুদকের আইনজীবী পিপি আবুল কালাম আজাদ জানান, বগুড়ায় আদমদীঘির দারিয়াপুরে বিজেসির একটি ক্রয়কেন্দ্রসহ ২ একর ৩৮ শতক জমি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে লতিফ সিদ্দিকী বিনা টেন্ডারে পূর্বপরিচিত বগুড়ার জাহানারা রশিদকে লিজ দেন। উল্লেখিত ক্রয়কেন্দ্রসহ জমির লিজ দেয়ার সময়ে বাজার মূল্য সরকারি অ্যাসেসমেন্ট অনুযায়ী ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা হলেও তিনি ২৩ লাখ ৪০ হাজার টাকায় লিজ পত্র লিখে দেন। ফলে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তদন্তে নামে দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদকের বগুড়া শাখার এডি আমিনুল ইসলাম আদমদীঘি থানায় মামলা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status