ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 June, 2019, 5:42 PM

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ আটক

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ আটক

ঢাকার ধামরাইয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠাণ্ডু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।




বৃহস্পতিবার (২০ জুন) পৌর সভার বাগনগর এলাকায় এই ঘটনাটি ঘটে। ধর্ষণকারী ঠাণ্ডু মিয়া উপজেলার সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বুলু বেপারির ছেলে। সে বর্তমানে ধামরাই পৌর এলাকার বাগনগর মহল্লার আনোয়ার মিয়ার বাসার ভাড়াটিয়া।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধীর ভাই ধর্ষণের চেষ্টাকালে দেখে ফেলে। পরে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দিলে ধামরাই থানা পুলিশের এস.আই. শেখ কামরুল ইসলাম ধর্ষণকারী ঠাণ্ডু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রতিবন্ধীর ভাই জানান, বৃহস্পতিবার সকালে বাসায় কেউ না থাকায় সেই সুযোগে আমার প্রতিবন্ধী বোনকে ঠাণ্ডু মিয়া ধর্ষণের চেষ্টা করে।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঠাণ্ডু মিয়াকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়েকে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status