|
কর্মস্থলে যাওয়া হলো না ইমরানের
নতুন সময় প্রতিনিধি
|
|
কর্মস্থলে যাওয়া হলো না ইমরানের ছুটি শেষে মঙ্গলবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে লঞ্চঘাটে যাবার পথে তিনি নিহত হন। এ সময় আহত হয় শিশুসহ আরও ৪ যাত্রী। নিহত ইমরান হাজীগঞ্জ বলাখাল সর্দার বাড়ির তাজুল ইসলামের ছেলে। আহত শিশুর পরিচয় মিললেও বাকিদের পরিচয় পাওয়াযায়নি। গুরুতর আহত ফাতেমা আক্তারকে (১২) ঢাকা পাঠানো হয়েছে। ফাতেমার উন্নত চিকিৎসায় চাঁদপুরের জেলা প্রশাসক হাসপাতালে এসে তাৎক্ষণিক তার পরিবারকে ২০ হাজার টাকা সহযোগিতা করেছেন। প্রত্যক্ষদর্শী মোখলেছুর রহমান জানান, ঘোষেরহাট বটতলা এলাকায় দ্রুতগতির পদ্মা এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা হাজীগঞ্জ থেকে আসছিল। ঘটনাস্থলে বাসটি রং সাইডে এলে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ইমরান হোসেন নিহত হন। আহত হন ৪ জন। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ গণমাধ্যমকে জানান, আনুমানিক সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে অ্যাম্বুলেন্সসহ ৩টি গাড়ি দুর্ঘটনাস্থলে আসে। পরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
