ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মালিতে আদিবাসী গ্রামে হামলা, নিহত ১০০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 June, 2019, 10:34 PM

মালিতে আদিবাসী গ্রামে হামলা, নিহত ১০০

মালিতে আদিবাসী গ্রামে হামলা, নিহত ১০০

আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলের এক আদিবাসী গ্রামে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় প্রায় ১০০ জন ডোগান জনগোষ্ঠীর মানুষ নিহত হয়েছেন। মোপতি অঞ্চলের সানগা শহরের কাছের সোবানে-কোউ গ্রামে এই ঘটনা ঘটে। বিবিসি।




মৃতদেহের অনুসন্ধান এখনও চলছে। কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যন্ত ৯৫টি মৃতদেহের সন্ধান মিলেছে। এরমধ্যে বেশ কিছু দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক মাসে মালিতে এ ধরণের বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। কিছু কিছু হামলা হয়েছে জাতিগত কারণে। আবার কিছু কিছু হামলা চালিয়েছে জিহাদি গ্রুপগুলো। তবে এই হামলার প্রকৃত কারণ জানা যায়নি। তবে এই অঞ্চলে শিকারী ডোগান আর আধা যাযাবর ফুলানি পশুপালকদের মধ্যে সংঘাত খুব সাধারণ ঘটনা। পাশ্ববর্তী বাঙ্কাস শহরের মেয়র মৌলি গুয়েন্দো রয়টার্সকে বলেছেন, এই জেলার ফুলানিদের রাতের শেষদিকে ফুলানিদের এই গ্রামের দিকে যেতে দেখা গেছে। তবে কোন গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status