ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নানা কথা বলে পদ রক্ষার চেষ্টায় মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 5:25 PM

সংগৃহীত

সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা কথা বলে তার পদ রক্ষার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তারা সাজা কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের তথা সরকারের। প্রধানমন্ত্রী গতকাল এ কথাটিই বলেছেন।




তিনি বলেন, বিএনপির দৈন্যদশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সন্ত্রাসী মামলায়, হত্যাচেষ্টার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে।

‘কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কার্যকর করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে,’ বলেন তথ্যমন্ত্রী।

জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নিজেদের মধ্যেই তো ঐক্য নেই। তারা আবার সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করবে?

একাদশ সংসদকে বিএনপি নেত্রী রুমিন ফারহানা অবৈধ বলা প্রসঙ্গে তিনি বলেন, এ কথা বলে তিনি নিজেই তো অবৈধ হয়ে গেলেন। বিএনপির কথাবার্তার ঠিক নেই।

‘দলটির নেতারা একবার বলেন, তারা শপথ নেবেন না; পরে তারা আবার শপথ নিলেন। কিন্তু তাদের মহাসচিব শপথ নিলেন না। আবার সেই আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সর্বশেষ ভাগে পাওয়া নারী আসনটিও ছাড়লেন না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status