|
'মহিলাদের অরগ্যাজম' নিয়ে ক্ষুব্ধ হয়ে কনডম বয়কট!
নতুন সময় ডেস্ক
|
![]() সংগৃহীত কী ঘটেছিল? সম্প্রতি এক সমীক্ষা রিপোর্টের তথ্য নিজেদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ডুরেক্স । যা অনুযায়ী, দেশের ৭০% মহিলাই সেক্সে চরম সুখ বা অরগ্যাজম থেকে বঞ্চিত। জনপ্রিয় কনডম ব্র্যান্ডের রিপোর্ট অনুযায়ী, ভারতে যৌন মিলনের হার বাড়লেও মহিলাদের অরগ্যাজম হার অত্যন্ত কম। #Orgasminequality কী? এর প্রেক্ষিতে নেটদুনিয়ায় #Orgasminequality চালু করে ডুরেক্স । স্বরা ভাস্কর, পূজা বেদী, অপারশক্তি খুরানা, কেনি সেবাস্টিয়ানের মতো বিনোদন দুনিয়ার পরিচিত মুখদের প্রচারে #Orgasminequality ভাইরাল হতে সময় লাগেনি। boycottdurex কী? অরগ্যাজম নিয়ে ডুরেক্স -এর সমীক্ষা মানতে নারাজ নেটিজেনদের একাংশ। যাদের প্রায় প্রত্যেকেই পুরুষ। তাদের মতে, কনডম কোম্পানির এই সমীক্ষা আদতে ভারতীয় পুরুষদের প্রতি 'অপমান'। এই দাবির কারণেই সূচনা #boycottdurex-এর। #boycottdurex দাবি জানিয়ে টুইটারে বহু পোস্ট দেখা যায়। অধিকাংশেরই দাবি, 'একা পুরুষদের দায়ী করে ঠিক করেনি ডুরেক্স । ওই ৭০% মহিলাও তার মানে সম্পর্কে খুশি নন। মন থেকে জড়িত নন তারা।' সমালোচনার শিকার #boycottdurex! তবে পুরুষদের এই দাবির পিছনেও 'ইগো'র গন্ধই পাচ্ছেন অনেকে। তাদের মতে, দেশের ৭০% মহিলার পার্টনার যে সঙ্গমের সময় সুখ দিতে পারেন না- এই 'বাস্তব' মেনে নেওয়া কঠিন। অধুনা সমাজ আজও পুরুষতান্ত্রিক, একথা অসত্য প্রমাণ করাও অসম্ভব। আর তাই চার দেওয়ালের মাঝের যৌনতাও পুরুষতান্ত্রিক নিগড়ে বাধা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
