ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নিশোকে ঘিরে প্রেম গুঞ্জন, মুখ খুললেন তানজিন তিশা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 1:09 PM

নিশোকে ঘিরে প্রেম গুঞ্জন, মুখ খুললেন তানজিন তিশা

নিশোকে ঘিরে প্রেম গুঞ্জন, মুখ খুললেন তানজিন তিশা

আফরান নিশো ও তানজিন তিশা জুটি ছোট পর্দায় ক্রমেই আলোচিত হয়ে উঠছেন। তাঁদের করা এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, ছেলেটা বেয়াদপ আবারো, ভালোবাসা ভরা এক বিকেলসহ বেশ কিছু নাটক দারুণ আলোচিত হয়েছে। তারপর থেকেই অনেকেই তাদের মধ্যে ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে ভুল করেন। মন মতো সম্পর্ক তৈরি করে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মাতেন নেটিজেনরা। নেটিজেনদের সেই ভুল ভেঙে দিতেই এই বিষয়ে মুখ খুলেছেন তানজিন তিশা।




তিশা বলেন, এটি হাস্যকর খবর। খেয়াল করে দেখবেন, টিভি কিংবা চলচ্চিত্রে যে জুটি বেশি কাজ করছে, সেই জুটিকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়। আমি আর আফরান নিশো এখন একসঙ্গে বেশি কাজ করছি, তাই এমন কথা শোনা যাচ্ছে। সবাই ভাবছে আমরা প্রেম করছি। সত্যি বলতে এমন কিছু নয়।

এদিকে এবার ঈদে তিশা তার অভিনীত নাটকের  ডাবল সেঞ্চুরি করেছেন। এবার ঈদের ২৫টি নিয়ে তার অভিনীত নাটকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

এই প্রসঙ্গে তিশার ভাষ্য, ক্যারিয়ারের অল্প সময়ে এতগুলো নাটকে অভিনয় করেছি। ভাবতে খুব ভালো লাগছে। দর্শক-নির্মাতাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কারণেই আমি আজ এতদুর আসতে পেরেছি।

তিশার কাছে সর্বশেষ জানতে চাওয়া হয় কোন অভিনেতার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? তিশা বলেন, গল্পের প্রয়োজনে আমার সঙ্গে কোন অভিনেতা কাজ করবে এটি নির্ধারণ করেন যিনি নাটকটি পরিচালনা করেন। কোনো কোনো ক্ষেত্রে নাটকের রচয়িতাও তা ঠিক করে থাকেন। তবে এবারের ঈদে আফরান নিশো আর অপূর্ব দুজনই আটটা করে নাটকে আমার সহশিল্পী হিসেবে কাজ করেছেন। দর্শক হয়তো এই দুজনের বিপরীতে আমাকে বেশি দেখতে চান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status