ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বগুড়ায় ভটভটি উল্টে ২ ভাই নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 12:42 PM

বগুড়ায় ভটভটি উল্টে ২ ভাই নিহত

বগুড়ায় ভটভটি উল্টে ২ ভাই নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্যালোমেশিনচালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার পদ্মপুকুর কাছোগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি মহিষও মারা যায়। নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও হাবিবুর রহমান (১৯)।




নন্দীগ্রামের কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, দুই ভাই বিভিন্ন হাটে গরু-মহিষ কিনে বিক্রি করতেন। রোববার রাতে তারা রাজশাহীর সিটি হাট থেকে দুটি মহিষ কিনে ভটভটিতে নিয়ে বাড়ি ফিরছিলেন।

রাত ১১টার দিকে দ্রুতগতিতে আসা ভটভটি নন্দীগ্রামের পণ্ডিতপুকুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর কাছোগাড়িতে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটি উল্টে গেলে নিচে চাপা পড়ে দুই ভাই নিহত ও চালক আহত হন।

এ সময় আঘাতে অন্তত ৯০ হাজার টাকা মূল্যের একটি মহিষও মারা যায়। তবে আহত চালক পালিয়ে যান।

নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভটভটির চালককে খুঁজে পাওয়া যায়নি।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, নিহতদের স্বজনরা মামলা করতে আগ্রহী নন। ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status