ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেহাল রাস্তার ওপর চেয়ারম্যানের স্বর্ণ পদক পাওয়া বিল বোর্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 12:31 PM

বেহাল রাস্তার ওপর চেয়ারম্যানের স্বর্ণ পদক পাওয়া বিল বোর্ড

বেহাল রাস্তার ওপর চেয়ারম্যানের স্বর্ণ পদক পাওয়া বিল বোর্ড

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম উন্নয়ন কাজের জন্য পেয়েছেন স্বর্ণপদক। পদক পেয়ে তার ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগিয়েছেন বিলবোর্ড। এমনি একটি বিলবোর্ড দিয়েছেন উপজেলার শেখ শিমুল বাজারে বেহাল রাস্তার ওপর। আর এ বিলবোর্ড নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও হাস্যরস।




চেয়ারম্যান নজরুল ইসলাম ২০১৬-১৭ অর্থবছরে এলজিএসপি কাজের সার্বিক মূল্যায়নে প্রথমে উপজেলা পর্যায় এবং পরে জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ  চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম চলতি বছর ৪ঠা ফেব্রুয়ারি তাকে কাজের স্বীকৃতিসরূপ স্বর্ণ পদক প্রদান করে। উন্নয়নে স্বর্ণ পদক পাওয়া চেয়ারম্যানের রাস্তার এমন দশায় সবাই হতবাক। রাস্তার বেহাল দশা আর উপরে উন্নয়নে পদক পাওয়ার বিলবোর্ডের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status