ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপালগঞ্জে ভিজিডি ও ভিজিএফের ২৪০০ কেজি চালসহ ব্যবসায়ী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 12:34 PM

গোপালগঞ্জে ভিজিডি ও ভিজিএফের ২৪০০ কেজি চালসহ ব্যবসায়ী আটক

গোপালগঞ্জে ভিজিডি ও ভিজিএফের ২৪০০ কেজি চালসহ ব্যবসায়ী আটক

গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি বাজার থেকে ভিজিডি ও ভিজিএফ কার্ডের প্রায় ২৪০০ কেজি সরকারী চাল পাচারকালে আজিজুল সিকদার নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার  রাত ১ টার পর এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম।




তিনি বলেন, রাত ৯টার পর গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, মাঝিগাতি বাজার এলাকা থেকে ভিজিডি ও ভিজিএফ কার্ডের বিপুল পরিমাণ চাল অন্য কোথাও পাচার হবে। এ সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. মিরান হোসেন মিয়া ও সদর থানা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে মাঝিগাতি বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৪৫টি বস্তা ও ১২০ কেজি খোলা চাল জব্দ করেন।

এ সময় গ্রেপ্তার করেন দোকান মালিক আজিজুল সিকদারকে। আটক আজিজুল সিকদার চাল পাচারের কথা স্বীকার করে বলেন এ চাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে ইউপি সদস্য মো. খোকন,  ইউপি সদস্য আবদুল হান্নান ও ইউপি সদস্য মো. দিলু ছাড়াও ওই এলাকার মন্টু খাঁ, টুটুল মোল্লা ও জাবের কাজী জড়িত রয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আজ সোমবার ভোরে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status